What News :

. | .

সুযোগ সুবিধা


  • আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন-সুযোগ সুবিধাগুলোর মধ্যে রয়েছে: 

    • আধুনিক শিক্ষাঃ আমাদের রয়েছে আধুনিক কম্পিউটার ল্যাব এবং ক্যাম্পাসের প্রতিটি ক্লাসরুম মাল্টিমিডিয়া সুবিধা সম্বলিত যার কারণে সহজে পড়া বুঝানোর জন্য প্রতিটি ক্লাস অডিও ও ভিজ্যুয়াল ইফেক্ট দিয়ে করানো হয়।

    • প্রশিক্ষনের ব্যবস্থাঃ শিক্ষার্থীদের স্কিল ডেভেলপ করার জন্য আমাদের ৪টি হেভি ইকুইমেন্ট সম্বলিত ওয়ার্ক শপ রয়েছে যেখানে, বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন দিয়ে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের জন্য প্রাক্টিক্যালি গড়ে তোলা হয়।

    • লাইব্রেরীঃ প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি অন্যান্য বিষয়ে জানতে আগ্রহী করে তুলতে রয়েছে সুবিশাল লাইব্রেরী।

    • সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরবাহঃ আমাদের প্রতিষ্ঠানে সার্বক্ষণিক 24 ঘন্টা বিদ্যুৎ ব্যবস্থার আওতাধীন। যার কারণে ছাত্র-ছাত্রীরা নির্বিঘ্নে ক্লাস করতে পারে।

    • নিরাপত্তাঃ সম্পূর্ণ ক্যাম্পাস ও ক্লাস রুম সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত হওয়ায় ছাত্র-ছাত্রীদের কার্যক্রম পর্যবেক্ষনের মাধ্যমে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

    • নিজস্ব খেলার মাঠঃ নিয়মিত শারীরিক চর্চা ও খেলাধুলা করার জন্য রয়েছে সুবিশাল মাঠ।

    • এছাড়াও ছাত্র-ছাত্রীদের বিনোদনের জন্য রয়েছে অডিটোরিয়াম ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম। 

    এছাড়া স্কুলের ম্যানেজিং কমিটি সবসময়ই শিক্ষার মান ও ছাত্র-ছাত্রীদের সুযোগ-সুবিধা গুরুত্বের সাথে বিবেচনা করে থাকে। তাই, আধুনিক শিক্ষা ব্যবস্থা ও প্রযুক্তির সাথে শিক্ষার্থীদের পরিচিত করতে আমরা প্রতিনিয়ত আরো নতুন নতুন সুযোগ-সুবিধা যুক্ত করে যাচ্ছি।